Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৮ pm ১০, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিয়মিত মামলার পলাতক এবং জিআর পরোয়ানাভুক্তসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শশীদল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি নিয়মিত মামলার পলাতক আসামি মোঃ জসিম উদ্দিনকে (৪০) গ্রেফতার করা হয়। তিনি শশীদল উত্তরপাড়া এলাকার মোঃ আব্দুল ওয়াদুদের ছেলে।

​পৃথক আরেকটি অভিযানে থানার এসআই সৈকত মজুমদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ ইমরান হোসেন যৌথভাবে অভিযান চালিয়ে দুটি জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেন। তিনি উপজেলার দক্ষিণ তেতাভূমি নোয়াপাড়া গ্রামের মোঃ শাহ আলমের ছেলে।

​এছাড়া, এএসআই মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অন্য একটি অভিযানে টাকই মধ্য পাড়া এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আরেক পলাতক আসামি মোঃ আক্তারুজ্জামান আকতারকে (৩৩) গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মোঃ আবু তাহেরের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের আজই (১০ জুন) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
  • ব্রাজিল সমর্থক হয়েও মেসির জাদুতে মুগ্ধ বুবলী
  • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুন জমা
  • বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই: শিক্ষামন্ত্রী
  • বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম