Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিরোধী এলাকায় নারী এমপিদের কাজ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৯ pm ১০, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়ন তদারকিতে সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম এ বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বিরোধী দলের নির্বাচনী এলাকায় সরকারদলীয় নারী এমপিদের উন্নয়ন কর্মকাণ্ড তদারকি ও জিও লেটার ইস্যুর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বিরোধী এমপিদের ভূমিকা সীমিত করা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য সংবিধানে সরাসরি কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা নির্ধারিত নেই। রাজনৈতিক ও সাংগঠনিক কাঠামোর ভিত্তিতেই তাদের দায়িত্ব বণ্টন করা হয়।

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য হিসেবে প্রত্যেকেরই নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার অধিকার রয়েছে। একইভাবে সংরক্ষিত নারী এমপিরাও সংসদের অংশ হিসেবে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত থাকেন।

সরকারপ্রধান বলেন, বিরোধী দলের নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার প্রয়োজন হলে তা জানালে সরকার যথাযথ সহায়তা দিতে প্রস্তুত থাকবে।

Tags: এমপিনারীপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
  • সাংবাদিকের সঙ্গে প্রেম করা মোটেও সহজ কাজ নয়
  • কক্সবাজারে ছুরিকাঘাতে নারীর মৃত্যু
  • বিশ্বকাপ উন্মাদনায় নজর কেরেছে সিরাজগঞ্জ শহরের ‘ব্রাজিল বাড়ি’
  • দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী কখনোই পিছু হটবে না: ইসমাইল বাঘাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম