Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বকাপের জ্বরে কাঁপছে সদরপুর, অলি গলিতে ফুটবল উম্মাদনা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪২ pm ১০, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধি;

ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর দিন যতই ঘনিয়ে আসছে ফরিদপুরের সদরপুর উপজেলার ফুটবলপ্রেমীদের মধ্যে উম্মাদনা ততই বাড়ছে। আর মাত্র ১ দিন পরেই আগামীকাল ১১ জুন ফুটবল বিশ্বকাপের উদ্বোধন হতে যাচ্ছে। দিন যতই ঘনিয়ে আসছে ততই উম্মাদনার পারদ উপরে উঠছে ভক্ত সমর্থকদের মাঝে।

উপজেলার বিভিন্ন পাড়া, মহল্লা, হাটবাজার,চায়ের দোকান ঘুরে দেখা গেছে, তরুন থেকে শুরু করে বয়স্ক ফুটবল প্রেমীরা নিজ নিজ দলের সমর্থনে চায়ের টেবিলে আলোচনার ঝড় তুলছে। অনেকে আবার সমর্থিত নিজ দলের জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন এলাকায় বাড়ি ঘর দোকানপাটে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছে । তরুনদের পাশাপাশি কিশোরদের মাঝেও ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
স্থানীয় ক্রীড়া সামগ্রীর দোকানেও কেনাকাটার ভীড় বাড়ছে। বিভিন্ন বয়সের মানুষ তার সমর্থিত দলের জার্সি কিনতে ভীড় করছে ক্রীরা সামগ্রী বিক্রির দোকানে। এছাড়া পাড়া মহল্লার দর্জি দোকানে বিভিন্ন দলের পতাকা বানানোর ও হিড়িক পরে গেছে।

স্থানীয় ফুটবল প্রেমীরা জানান,ফিফা আয়োজীত ফুটবল বিশ্বকাপ আমাদের কাছে একটা উৎসবের মত। দল বেধে বন্ধুরা একসাথে বড় স্ক্রীনে খেলা দেখা,খিচুরী খাওয়া,একসাথে গোলের আনন্দ উপভোগ করা, সমর্থিত দল জিতলে আনন্দ উল্লাস করা সবকিছু নিয়ে দারুন একটা উৎসবের মাঝে থাকি। জয় পরাজয়ের আনন্দ বেদনা ভাগ করে নেওয়ার মধ্যেও একটা তৃপ্তি থাকে।
উপজেলা সদরের সতের রশি গ্রামের আর্জেন্টিনার এক তরুন সমর্থক এহসানুল হক আবির(২২) বলেন, ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা আমার প্রিয় দল। মেসির খেলা খুব দেখি। আমি খেলা উপলক্ষে পরিবার ও এলাকার তরুন সমর্থকদের জন্য ঢাকা থেকে আর্জেন্টিনার জার্সি কিনে এনেছি৷ সবাই একই জার্সি পরে একসাথে খেলা দেখবো। খুবই উপভোগ করি ফুটবল বিশ্বকাপ। আমার দল আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ান হবে।

সদরপুরের ক্রীড়া সংগঠক তুহিন রহমান বলেন, ফুটবল বিশ্বকাপ নির্দোষ বিনোদন। সারা পৃথিবীর ফুটবল প্রেমিরা এই উম্মাদনায় মেতে উঠে। আমাদের উপজেলায় এবারের বিশ্বকাপে সব বয়সী মানুষের মাঝে ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে আগ্রহ বাড়ছে। তিনি আরো বলেন খেলাধুলাই মানুষকে মাদক ও অন্যান্য অপরাধ থেকে দূরে রাখে।
উপজেলার সচেতন মহলের দাবী, ফুটবল বিশ্বকাপ একটা নির্দোষ বিনোদন। সব দলেরই জয় পরাজয় থাকবে। আমরা যেন কোন হানাহানিতে না জড়াই। জয় পরাজয়ের আনন্দ বেদনা ভাগ করে নিতে চাই।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে কারাবন্দীদের জন্য বিশ্বকাপ দেখার ব্যবস্থা করলেন জেলা প্রশাসক
  • ধানমন্ডিতে বহুতল ভবনের ছাদে আগুন
  • রাজবাড়ীতে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • বিএনপি নেতার বিরুদ্ধে জলমহল দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম