Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৪ pm ১০, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে ওই কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার একমাত্র আসামি করা হয়েছে উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে মোঃ সাব্বির খান ওরফে রাব্বি (১৯)-কে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে। এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম কিশোরী উপজেলার বগা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর রাজনগর গ্রামের এক দিনমজুরের মেয়ে। সে জন্মগতভাবেই বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী।

গত ৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে কোনো এক সময়ে কিশোরীটি তার ছোট ভাইকে খোঁজার জন্য প্রতিবেশী বাঘা হাওলাদারের বাগানের পাশে যায়। এ সময় নির্জন বাগানের সুযোগ নিয়ে অভিযুক্ত সাব্বির খান রাব্বি ওই কিশোরীর ওড়না দিয়ে মুখ বেঁধে খড়ের গাদার পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

সম্প্রতি কিশোরীটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় বগা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে সুস্থ না হওয়ায় পটুয়াখালী সদরের এক প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। আল্ট্রাসনোগ্রাফি ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে চিকিৎসক জানান, ওই প্রতিবন্ধী কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

পরবর্তীতে পরিবারের লোকজন কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে ইশারায় ও ইতঃস্তত করে জানায় যে, ঘটনার দিন সাব্বির খান রাব্বি তাকে জোরপূর্বক মুখ বেঁধে ধর্ষণ করেছিল। ধর্ষণের শিকার কিশোরীর মা জানান, ঘটনার পর আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় এজাহার দিতে তাদের কিছুটা বিলম্ব হয়েছে।

এই বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান “ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত আসামি সাব্বির খান রাব্বিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভিকটিমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মেডিকেল টেস্টের জন্য আগামীকাল সকালে তাকে জেলা হাসপাতালে পাঠানো হবে।

Tags: অপরাধবুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএনপি নেতার বিরুদ্ধে জলমহল দখলের অভিযোগ
  • ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক সিরাজিস সাদিক
  • মাগুরছড়া ব্লো-আউটের ২৯ বছর: ক্ষতিপূরণ, জবাবদিহিতা ও জ্বালানি সার্বভৌমত্বের প্রশ্ন
  • সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর তিন সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম