দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (১০ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ৩৯ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৯৪ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে, আর ৯৪৫ জনে দেখা গেছে রোগটির উপসর্গ।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৭ জনে। আর সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৮২ হাজার ২৯ জন।
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত টিকাদান ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।

