Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৬ pm ১০, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলার শিকার হলে তাদের কিংবা তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার নতুন নীতিমালা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ জুন) ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান। ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত নীতিমালা অনুযায়ী, দায়িত্ব পালনকালে কেউ নিহত হলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে।

নীতিমালায় বলা হয়েছে, গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারালে সর্বোচ্চ ৪ লাখ টাকা এবং সাময়িকভাবে অক্ষম হলে সর্বোচ্চ ২ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। সাধারণ আঘাতের ক্ষেত্রে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫০ হাজার টাকা।

এ ছাড়া দায়িত্ব পালনের সময় আকস্মিক অসুস্থতায় মৃত্যু হলে পরিবারের জন্য সর্বোচ্চ ৬ লাখ টাকা অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থতার কারণে স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ৩ লাখ টাকা এবং সাময়িক অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রেও বিশেষ সুবিধা রাখা হয়েছে। দায়িত্বে থাকা অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান পাওয়া যাবে।

অনুদান পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারের সদস্যদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কমিটির সুপারিশের পর বিষয়টি কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং অনুমোদন মিললে অর্থ ছাড় করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, আগে এ ধরনের সহায়তা প্রদানের ক্ষেত্রে সুস্পষ্ট কোনো সমন্বিত নীতিমালা ছিল না। নতুন নীতিমালার ফলে অনুদান প্রদান ও উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টনের বিষয়টি আরও স্বচ্ছ ও সহজ হবে।

Tags: নির্বাচননির্বাচন কমিশনভোটভোটার তালিকা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শুভেন্দু অধিকারী বাংলাদেশি, তাকে বাংলাদেশে পাঠান: ফারুক হাসান
  • জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে চরম উত্তেজনা
  • বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান
  • সালমান শাহর কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ আদালতের
  • গরীবের পুড়ে যাওয়া নতুন ঘর বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম