Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কটিয়াদীতে বিধবা নারী ও বৃদ্ধা মাকে হুমকির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৭ pm ১০, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

লোকমান হোসাইন কুলিয়ারচর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামে এক অসহায় বিধবা নারীকে কুপ্রস্তাব দেওয়া, মানসিক নির্যাতন ও উত্যক্ত করা এবং সর্বশেষ ধারালো অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক চিহ্নিত মাদক সেবনকারি ও মাদক কারবারির বিরুদ্ধে।

এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের ৬ সপ্তাহেও মামলাটি এফআইআর না করে উল্টো মাদকাসক্ত ও মাদক কারবারির পক্ষ নিয়ে পুলিশ ভুক্তভোগীর পরিবার ও বাদীকে চাপ সৃষ্টি করছে অভিযুক্তের সাথে আপোষ মিমাংসা করার জন্য। থানা পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে, ৩ কন্যা সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন ভুক্তভোগী পরিবারটি। এমন অভিযোগ বাদী ও বাদীর পরিবারের।

ভুক্তভোগী নার্গিস আক্তার (৩৫) কটিয়াদী উপজেলার দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের মৃত রিপন মিয়ার স্ত্রী। অভিযুক্ত শাহজাহান (৪২) একই গ্রামের মৃত শামসুদ্দিন সামু’র ছেলে। এলাকায় সে চিহ্নিত মাদক কারবারি ও মাদকসেবী হিসেবে পরিচিত।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে তিন কন্যাসন্তানকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন নার্গিস আক্তার। স্বামী মারা যাওয়ার পর থেকেই তার ওপর কু-দৃষ্টি পড়ে প্রতিবেশী শাহজাহানের। সে বিভিন্ন সময় নার্গিস আক্তারকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার এই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নার্গিস আক্তারের ওপর চরম ক্ষিপ্ত হয় শাহজাহান।
শুধু তাই নয়, নার্গিস আক্তারের চলাচলের পথে ওত পেতে থেকে বিরক্ত করা, এমনকি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে টয়লেট ও গোসলখানার আশেপাশে অবস্থান করে অশ্লীল ইঙ্গিত ও কুপ্রস্তাব দেওয়া শুরু করে শাহজাহান। যা ওই নারীর জন্য অত্যন্ত লজ্জাজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

অসহায় এই নারী এর প্রতিবাদ করলে শাহজাহান তাকে ধারালো ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া প্রায়ই রাতের আঁধারে ঘরের দরজায় এসে জোরপূর্বক দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে এবং দরজা না খুললে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে ভুক্তভোগী নারী একাধিকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোনো সুরাহা পাননি।

ঘটনার ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল সকালে নার্গিস আক্তার কাজের উদ্দেশ্যে পাশের বাড়ির একটি মুরগির ফার্মে যান। তার অনুপস্থিতিতে শাহজাহান ধারালো ছুরি হাতে তার বাড়িতে গিয়ে চড়াও হয়। নার্গিস আক্তারকে না পেয়ে তার বৃদ্ধা মাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং অভিযোগ করে যে, মায়ের কারণেই নার্গিস তার কুপ্রস্তাবে রাজি হচ্ছে না।

এ সময় বৃদ্ধা মা তাকে গালিগালাজ করতে নিষেধ করলে শাহজাহান আরও ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো ছুরি নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে যায়। বৃদ্ধা মা প্রাণভয়ে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে কোনোমতে রক্ষা পান। উপস্থিত লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন। ওই সময় শাহজাহান প্রকাশ্যে হুমকি দেয় যে, নার্গিস আক্তার তার কুপ্রস্তাবে রাজি না হলে মা ও মেয়ে দুজনকে হত্যা করা হবে। এসময় এলাকাবাসী শাহজাহানের হাত থেকে জোরাজোরি করে ধারালো দা’টি উদ্ধার করে এবং শাহজাহানকে এই স্থান থেকে চলে যেতে বলে।

এ ঘটনার পর ওইদিন ২৯ এপ্রিল বিকেলেই ভুক্তভোগী নার্গিস আক্তার বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ (নম্বর- R- ৮৪৫/২৬) দাখিল করেন। কিন্তু অভিযোগ দাখিলের দেড় মাস পার হলেও পুলিশ কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি।

ভুক্তভোগী নার্গিস আক্তার অভিযোগ করে বলেন, গত ৮জুন সোমবার দিবাগত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোঃ রফিকুল ইসলাম তাদের থানায় ডেকে নেন এবং আসামির পক্ষ অবলম্বন করে আসামীর সাথে তাকে আপোষের জন্য চাপ সৃষ্টি করেন। এমনকি শাহজাহানের নিকট থেকে উদ্ধার করা ধারালো ছুরিটি ৯জুন মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে থানায় জমা দেওয়ার জন্য বলেন। এর আগে এসআই আক্তার হোসেন বাদীর বাড়িতে গিয়ে বলেন, “আমরা আসামীকে গ্রেফতার করে জেলে পাঠালে কি লাভ হবে? কয়েকদিন পর জেল থেকে জামিনে বাড়ি এসে আবার তোমাকে অত্যাচার করবে। আমরা কি সবসময় তোমাদের পাহাড়া দিতে পারবো? বরং বিষয়টি আপোষ মিমাংসা করে ফেল।”
ভুক্তভোগী পরিবারের ধারণা, আসামির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পুলিশ এই মামলাটি এফআইআর না করে আপোষ করানোর চেষ্টা চালাচ্ছে।

গত ৫ জুন কটিয়াদীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপির উপস্থিতিতে একটি মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোকসেদুর রহমান হুঙ্কার দিয়ে বলেছিলেন, কোনো মাদক কারবারি পার পাবে না, তাদের সাত হাত পানির নিচ থেকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছিলেন।

তবে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারের দাবি, ওসির সেই হুঙ্কারের সাথে বাস্তবতার কোনো মিল নেই। একজন চিহ্নিত মাদক কারবারির বিরুদ্ধে অসহায় বিধবা নারী ও তার বৃদ্ধা মায়ের ওপর হামলার প্রকাশ্য অভিযোগ থাকার পরও পুলিশী নিষ্ক্রিয়তা এবং উল্টো আপোষের চাপ দেওয়ার ঘটনা ওসির সেই বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করেছে।

বর্তমানে চরম নিরাপত্তা শঙ্কায় ভুগতে থাকা অসহায় নার্গিস আক্তার ও তার পরিবার ন্যায়বিচারের আশায় প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শুভেন্দু অধিকারী বাংলাদেশি, তাকে বাংলাদেশে পাঠান: ফারুক হাসান
  • জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে চরম উত্তেজনা
  • বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান
  • সালমান শাহর কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ আদালতের
  • গরীবের পুড়ে যাওয়া নতুন ঘর বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম