Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিরিট বোটে দুর্ধর্ষ ডাকাতি

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৪ pm ১০, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার , আব্দুস সালাম মোল্লা:

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর পদ্মার বুকে চলন্ত নৌযানে হানা দিল একদল সশস্ত্র জলদস্যু। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে এক চলন্ত যাত্রীবাহী স্পিডবোটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন। একই সঙ্গে স্পিডবোটের শক্তিশালী ইঞ্জিন, বিভিন্ন খুচরা যন্ত্রাংশ, নগদ অর্থ ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর ঝাউকান্দা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর বুকে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। হামলায় আহত ব্যবসায়ীর নাম লিটন মোল্লা (৩২)। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীরচর কারিকরডাঙ্গী গ্রামের বাসিন্দা। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকার দোহার উপজেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কয়েকজন গরু ব্যবসায়ীকে চরভদ্রাসনের গোপালপুর ঘাট থেকে দোহারের মৈনট ঘাটে পৌঁছে দিয়ে নিজের নৌযান নিয়ে ফিরছিলেন স্পিডবোটের চালক সঞ্জিত খালাসী (৩৯)। ফেরার পথে ওই বোটে একমাত্র যাত্রী হিসেবে ছিলে ব্যবসায়ী লিটন মোল্লা।

নৌযানটি পদ্মা নদীর স্থানীয় ফারুক মোল্লার চরের কাছাকাছি পৌঁছানো মাত্রই পেছন থেকে একটি ডাবল ইঞ্জিনচালিত স্পিডবোটে চড়ে একদল ডাকাত তাদের ধাওয়া করে। বিপদ আঁচ করতে পেরে চালক সঞ্জিত খালাসী বোটটি দ্রুত নদীর চরে ভিড়িয়ে দেন এবং পাশের ঘন কাশবনের ভেতর আত্মগোপন করে নিজের জীবন রক্ষা করেন। পরে পুলিশ তাকে নিরাপদ অবস্থায় উদ্ধার করে চরভদ্রাসনে নিয়ে আসে।

এদিকে চালক পালিয়ে গেলেও নৌযানে আটকে পড়া লিটন মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ডাকাত দল। তারা লিটনের কাছ থেকে সমস্ত নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ডাকাতরা স্পিডবোটের আস্ত ইঞ্জিন ও মূল্যবান যন্ত্রাংশগুলো খুলে নিজেদের বোট তুলে নেয়। সবশেষে পালিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তারা লিটনের হাতে ধারালো অস্ত্র দিয়ে গভীর ক্ষত তৈরি করে। পরবর্তীতে ওই এলাকায় মাছ ধরতে থাকা স্থানীয় জেলেরা নদী থেকে লিটনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

ভুক্তভোগী ও স্থানীয় মাঝিদের মতে, গত ১০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই নৌপথে এমন ভয়াবহ ডাকাতির নজির আর দেখা যায়নি। ফলে নদীপথে নিয়মিত যাতায়াতকারী সাধারণ মানুষের মনে নতুন করে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নৌপথের নিরাপত্তা ও আইনি পদক্ষেপের বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ যাওয়ার আগেই ডাকাত দল মালামাল নিয়ে নদীপথে চম্পট দেয়। ঘটনার সাথে জড়িত অপরাধীদের হদিস মেলাতে এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশের জোর তদন্ত চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
  • ব্রাজিল সমর্থক হয়েও মেসির জাদুতে মুগ্ধ বুবলী
  • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুন জমা
  • বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই: শিক্ষামন্ত্রী
  • বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম