Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত, খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হচ্ছে আধুনিক সেতু

Bangla FM OnlinebyBangla FM Online
১:২১ pm ১০, জুন ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল:

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে বরিশালের খয়রাবাদ নদীর ওপর প্রায় আড়াই হাজার ফুট দীর্ঘ একটি আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সওজ সূত্রে জানা গেছে, সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন সড়ক ও জনপথ সেতু নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধিত)এর আওতায় ১২ স্প্যানবিশিষ্ট সেতুটি নির্মাণ করা হবে। ইতোমধ্যে প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে।

প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, মূল সেতুর পাশাপাশি প্রয়োজনীয় অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হবে। সেতুটির উচ্চতা হবে ১০ দশমিক ৪০ মিটার এবং প্রস্থ হবে ১২ দশমিক ২০ মিটার। নদীপথে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে মাঝের স্প্যানটি ২৭ মিটার প্রশস্ত রাখা হবে।

সেতুর উভয় প্রান্তে অ্যাপ্রোচ সড়ক, সড়কবাতি ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করা হবে। ফলে সড়ক ও নৌ—উভয় যোগাযোগ ব্যবস্থার সমন্বয় নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে। সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের কার্যক্রমও এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার লক্ষ্য রয়েছে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, “খয়রাবাদ নদীর ওপর এই সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে, সময় ও পরিবহন ব্যয় কমবে। একই সঙ্গে পর্যটন ও বাণিজ্যিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।”

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে মাদক ও প্রতারণার অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন
  • ​ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৪
  • মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট
  • চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও যুবদল নেতাকে গুলি করে হ/ত্যা
  • নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম