Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিয়ানীবাজার সীমান্তে ইয়াবাসহ যুবক আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১:১২ pm ০৮, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়,গত ৫ জুন সন্ধ্যায় ব্যাটালিয়নের অধীন বড়গ্রাম বিওপির জেসিও-৯০১৯ সুবেদার মো. ওমর ফারুক খানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩৫৯ সংলগ্ন এলাকায় বিশেষ টহল পরিচালনা করে।

টহল চলাকালে সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সীমান্ত পিলার থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়া দুবাগ কমিউনিটি সেন্টার হাসপাতালের পশ্চিম পাশে পাকা সড়কে এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. জিবাদ (২৬)। তিনি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আব্দুল মানিক।

আটকের সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট,নগদ ৬৪০ টাকা এবং একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা এবং মোবাইল ফোনের মূল্য প্রায় ১৫ হাজার টাকা। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২৩ হাজার ১৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (৮ জুন) বিজিবি জানায়,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
  • রাতের আধারে রাবিতে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের পোস্টারিং
  • পুশইন বন্ধে ভারতকে ১২–১৩টি চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপে ইরান দলকে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার শর্ত
  • তোফায়েল আহমেদসহ ১৬ জনের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম