মোঃ ইকরাম হাসান, দাউদকান্দি উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে থানা পুলিশের এক মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫০ পিস ইয়াবাসহ সুজন দেবনাথ নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুজন দেবনাথ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাহিদুল্লাহপুর ইউনিয়নের মুক্তিরকান্দি মধ্যপাড়া এলাকার প্রধান বাড়ির বাসিন্দা।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দাউদকান্দি অঞ্চলকে মাদকমুক্ত করতে পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

