Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৪ pm ০৬, জুন ২০২৬
in সারাদেশ, স্বাস্থ্য
A A
0

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিল কেন করা হবে না—এ বিষয়ে জবাব দিতে আগামী রোববার বিকেল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জনস্বার্থ ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল অগ্রাধিকার। এ ঘটনায় ইতোমধ্যে একটি ফৌজদারি মামলা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী জানান, দেশের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত রোগী পরিবহনের জন্য আলাদা ডিজাইনের অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত এসব আধুনিক অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্টসহ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা থাকবে। প্রাথমিকভাবে একটি উপজেলাকে মডেল হিসেবে নিয়ে প্রকল্প শুরু করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে চলমান সচেতনতামূলক কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।

Tags: শোকজহাসপাতাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোয়ালন্দে কুপিয়ে আহত যুবক মৃত্যুপথযাত্রী, আসামিদের গ্রেপ্তারে গাফিলতির অভিযোগ
  • বিজিবি সদস্যদের হাতে বাসের হেলপার মারধরের অভিযোগ
  • সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আদ্-দ্বীনের ২ কর্মীকে অব্যাহতি
  • নেত্রকোণার সীমান্তে এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি
  • রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম