Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৫ pm ০৬, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট:

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস বলেছেন, ২০১৫ সালে ভারত সরকারের উদ্যোগে জাতিসংঘের অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয় এবং এরপর থেকে প্রতিবছর ২১ জুন বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

যোগ ব্যায়াম শুধু শরীরচর্চার একটি পদ্ধতি নয়; এটি সুস্থ, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটি দর্শন। একটি সুস্থ পরিবেশ যেমন মানুষের জীবনকে নিরাপদ করে, তেমনি নিয়মিত যোগচর্চা শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শুক্রবার ৫ জুন সিলেট নগরীর উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসে আগামী ২০জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উদযাপন উপলক্ষে সিলেটে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের উদ্যোগে এবং স্থানীয় ওয়েলনেস সংগঠন ‘ট্রিপল এ’(Triple A)-এর সহযোগিতায় আয়োজিত এ ‘রান-আপ ইভেন্ট-এ যোগব্যায়ামের গুরুত্ব, সুস্থ জীবনধারা গঠন এবং আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা কমিটির সদস্য অরুণ পাল, লেখক, প্রামাণ্যকার ও সংগঠক নিরঞ্জন দে এবং ‘ট্রিপল এ-এর পরিচালক পদ্মশ্রী দে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় ওয়েলনেস সংগঠন ‘ট্রিপল এ’-এর উদ্যোগে উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসের ছাত্রীদের অংশগ্রহণে একটি বিশেষ যোগ সেশন পরিচালিত হয়। সেশনে অংশগ্রহণকারীদের বিভিন্ন মৌলিক যোগাসন, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ পদ্ধতি এবং মানসিক প্রশান্তি অর্জনের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২০ জুন সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপন করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চব্বিশে যে রায়ের পর পতন ঘণ্টা বেজেছিল শেখ হাসিনার
  • পুশ ইন নিয়ে প্রশ্নে জয়সোয়াল: অবৈধ বিদেশি বিতাড়ন হচ্ছে আইন অনুযায়ী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার চান পার্বত্যবাসী
  • দেশে ফেরার পর বিক্ষোভে যোগ দিলেন দলটির প্রতিষ্ঠাতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম