Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী

Bangla FM OnlinebyBangla FM Online
১:০০ pm ০৬, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

রিপন মারমা, (রাঙ্গামাটি):
“পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, সেবা ও ঐক্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস, ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী এবং গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার কুকিমারা লোটাস শিশু সদন প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি উৎসবমুখর র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালি শেষে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর ক্রমান্বয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সবশেষে ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে ওয়াগ্গা ইউনিয়নের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি নার্সিং কলেজ ও ফুল-ফান্ডেড স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত ৭ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
সম্বর্ধিত কৃতি শিক্ষার্থীরা হলেন,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়( পালি বিভাগ)​তিথীপ্রিয়া তনচংগ্যা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (নাট্যকলা বিভাগ)​প্রিয়াংকা তনচংগ্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়(ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) ​এন্টি তনচংগ্যা, (নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, খুলনা) ইথুন তনচংগ্যা,(এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন) রেশমি তালুকদার, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (ম্যানেজমেন্ট বিভাগ)​পাপেল তনচংগ্যা, (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সুশান্ত তনচংগ্যা।

​এছাড়া, রাঙ্গামাটি অঞ্চলের পরিবেশ রক্ষা, সংরক্ষণ এবং শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুবিমল তনচংগ্যা-কে বিশেষ ‘গুণীজন সংবর্ধনা’ প্রদান করা হয়।
ওয়াগ্গা ভলান্টিয়ারের সভাপতি জনাব হৃত্বিক তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা (উন্নয়ন) ও সংগঠনের উপদেষ্টা জনাব সুইচিংমং মারমা। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব সুবিমল তনচংগ্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ওয়াগ্গা ১০০ নং মৌজার হেডম্যান অরুণ তালুকদার এবং মেডিকেল অফিসার ডা. জয়ধন তনচংগ্যা।
এছাড়াও লোটাস শিশু সদনের উপ-পরিচালক ভদন্ত বিমলা ভিক্ষু, ধম্ম সুখা বৌদ্ধ বিহারের উ. বিসারাদা মহাথেরো, ওয়াগ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ফুলাচিং মারমা এবং সংগঠনের সাধারণ সম্পাদক চনুমং মারমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজন কমিটির আহ্বায়ক, ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বীর কুমার তনচংগ্যা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজন কমিটির সদস্য অংহ্লাচিং মারমা।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, শিক্ষার মান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে দেশের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা ওয়াগ্গা ভলান্টিয়ারের মানবিক ও সামাজিক উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

​সবশেষে, সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও সমাজ ও পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ওয়াগ্গা ভলান্টিয়ারের কর্মীরা উপস্থিত ছিলে

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুশ ইন নিয়ে প্রশ্নে জয়সোয়াল: অবৈধ বিদেশি বিতাড়ন হচ্ছে আইন অনুযায়ী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার চান পার্বত্যবাসী
  • দেশে ফেরার পর বিক্ষোভে যোগ দিলেন দলটির প্রতিষ্ঠাতা
  • দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় সেনা নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম