Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৪ pm ০৫, জুন ২০২৬
in Top Lead News, আবহাওয়া
A A
0

কয়েকদিন ধরে চলা অসহনীয় তীব্র গরম ও কাঠফাটা রোদের পর অবশেষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি নেমেছে। শুক্রবার (৫ জুন) দুপুরের পর শুরু হওয়া এই বৃষ্টিপাতে ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি মিলেছে এবং অতিষ্ঠ জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। ছুটির দিনে দুপুরের এই বৃষ্টির কারণে রাস্তায় মানুষের চলাচল কিছুটা কমলেও ফুটপাত ও বাসস্ট্যান্ডে অপেক্ষারত মানুষের মুখে ছিল স্বস্তির ছাপ। বৃষ্টির ফলে গরমের তীব্রতা উল্লেখযোগ্য হারে কমেছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, মোহাম্মদপুর ও পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টি হলেও ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

শুধু ঢাকা নয়; বরিশাল, ভোলা, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যার ফলে চলমান তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, আগামী ৭ থেকে ১০ জুনের মধ্যে মৌসুমি বায়ু পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর আগে থেকেই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ঈদের পর থেকে সারা দেশে বৃষ্টিপাত কমে যাওয়ায় ভ্যাপসা গরম শুরু হয়। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছিল। গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দিনাজপুর ও যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এই বৃষ্টি কৃষিখাতের জন্য ইতিবাচক বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। বৃষ্টির অভাবে ফসলি জমি শুকিয়ে যাওয়ায় সেচ ব্যয় ও ফসলহানির যে আশঙ্কা তৈরি হয়েছিল, এই বৃষ্টিতে সেই দুশ্চিন্তা অনেকটাই কমবে। তবে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফি

Tags: ভ্যাপসা গরম শুরু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মায়ের কবরের পাশে তিন প্রতিবন্ধী ভাইয়ের নিঃসঙ্গ ও কষ্টের জীবন
  • টাঙ্গাইলে সাবেক ভাইস চেয়ারম্যানের বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
  • জ্যৈষ্ঠের ফল আর কবিতায় মুখর মৌচাকের সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন
  • ট্রাস্টি সদস্যের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ: নর্থ সাউথে শিক্ষার্থীদের বিক্ষোভ, উত্তাল ক্যাম্পাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম