বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা, এভিয়েশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং চিকিৎসা খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।
শুক্রবার (৫ জুন) রাজধানীর একটি হোটেলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের পর বিষয়টি জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
এর আগে একই দিনে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্ক কৌশলগত বন্ধুত্ব আরও গভীর করতে চায় এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) করার বিষয়েও আলোচনা চলছে বলে তিনি জানান।
এ সময় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এর আগে গত এপ্রিলে তুরস্কের আমন্ত্রণে ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেন।

