ঢাকা সফরের দ্বিতীয় দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান–এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–এ এ বৈঠক শুরু হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক কোনো নির্দিষ্ট এজেন্ডা না থাকলেও বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক অবস্থান সমন্বয় নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সফরের তৃতীয় দিনে শনিবার (৬ জুন) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
এর আগে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরের পর এটি তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

