Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩২ pm ০৪, জুন ২০২৬
in সারাদেশ
A A
0
বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছাঃ রুবিনা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ফরিদপুর ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

কর্মশালায় জানানো হয়, গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে ও সহজ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এখানে পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে এবং আইনজীবীর প্রয়োজন হয় না। সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হওয়ায় নতুন বিরোধ সৃষ্টির সম্ভাবনাও কম থাকে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ সহজেই এ সেবা গ্রহণ করতে পারেন।

গ্রাম আদালতের সাফল্য তুলে ধরে আরও জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সালথা উপজেলায় মোট ৬৫৫টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নিষ্পত্তির হার ৯৭.৮৬ শতাংশ এবং বাস্তবায়িত সিদ্ধান্তের হার ৯৬.৮৮ শতাংশ। ক্ষতিপূরণ আদায় হয়েছে ৪৪,৭৯,২০০ টাকা। নারী আবেদনকারী ছিলেন ১৮৭ জন এবং বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ১৬.০৪ শতাংশ। এছাড়া ৩৫ হাজারের বেশি মানুষকে সচেতন করা হয়েছে এবং উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা ছিল ৪৪টি।

Tags: গ্রাম আদালতসালথা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদারীপুরে তদন্ত ছাড়াই মামলা গ্রহণের অভিযোগ
  • ভোক্তার অধিকার নিশ্চিতকরণে রাজবাড়ীতে মতবিনিময় সভা
  • অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে এমপি মাসুদ
  • আপা ডাকায় নয়, বাসি মিষ্টি থাকায় জরিমানা—ওসমানীনগর ইউএনও
  • অবহেলিত বৃদ্ধার পাশে শিবির কর্মী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম