Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে প্রবাসফেরত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৯:১৫ pm ০২, জুন ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও (বলরামপুর) গ্রামে রমজান আলী (৪২) নামের এক প্রবাসফেরত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) ভোরে নিজ বসতঘরের বারান্দায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রমজান আলী সোনারগাঁও (বলরামপুর) গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী ও তার স্ত্রী আফিয়া বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে, এতে উভয়েই আহত হন। আহত আফিয়া বেগম প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। অন্যদিকে রমজান আলীও চিকিৎসা শেষে নিজ বাড়িতে ছিলেন।

ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

তিনি জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মুমিন বলেন, রমজান আলী দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং অসুস্থ অবস্থায় দেশে ফেরেন। পারিবারিক ও দাম্পত্য কলহ ছিল বলে জানা গেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত নয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, পারিবারিক সমস্যার বিষয়টি সামনে এসেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: কমলগঞ্জ উপজেলাঝুলন্ত মরদেহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রীয় মর্যাদায় আব্দুল মতিনের শেষ বিদায়
  • বিদ্যালয়ের মাঠে বাজার বসানোর উদ্যোগে উত্তেজনা
  • নওগাঁর ছোট যমুনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার
  • কমলগঞ্জে প্রবাসফেরত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম