Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মহানগর থেকে ব্যাটারিচালিত রিকশা সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২০ pm ০২, জুন ২০২৬
in Top Lead News, রাজধানী
A A
0

ব্যাটারিচালিত রিকশা ধাপে ধাপে মহানগর এলাকার বাইরে স্থানান্তরের বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে চালকদের জীবিকা ও কর্মসংস্থানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা নগরীতে চলাচল করলে কাঙ্ক্ষিত ফল অর্জন কঠিন হয়ে পড়বে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, দেশে অসংখ্য মানুষ ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। সরকার এমন সমাধান চায় যাতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও মানুষের জীবিকার মধ্যে ভারসাম্য বজায় থাকে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা মহানগরে এআই প্রযুক্তিভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর ফলে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার কারণে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমন্বয়ে এ প্রযুক্তি উন্নয়ন করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে এর পূর্ণাঙ্গ সুফল নগরবাসী দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল ও স্বয়ংক্রিয় মামলার ব্যবস্থার কারণে অনেক চালক এখন রাতের বেলাতেও ট্রাফিক সিগন্যাল অমান্য করতে সাহস পাচ্ছেন না। ফলে সড়কে শৃঙ্খলা ও সচেতনতা দুটোই বৃদ্ধি পাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু হত্যা মামলার বিচারিক কার্যক্রম নিয়েও কথা বলেন। এ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এছাড়া আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় গুরুত্ব পাবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Tags: ব্যাটারিচালিত রিকশাস্বরাষ্ট্রমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রীয় মর্যাদায় আব্দুল মতিনের শেষ বিদায়
  • বিদ্যালয়ের মাঠে বাজার বসানোর উদ্যোগে উত্তেজনা
  • নওগাঁর ছোট যমুনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেফতার
  • কমলগঞ্জে প্রবাসফেরত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম