পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা পরবর্তী সময়ে বগুড়ার সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুল, সহ- সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হীরা, কার্যকারী সদস্য দুলাল মিয়া,অফিস সহকারী গোলাম রব্বানী,সদস্য জুলফিকার হায়দার মিল্লাত,আশিক, শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সুবল চন্দ্র শীল প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুলকে বলেন, সারিয়াকান্দির ব্যবসায়ী সমাজ দীর্ঘদিন ধরে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে।
সমিতির সহ- সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের সার্বিক উন্নয়নে সমিতি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ব্যবসায়ীদের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করা হবে। বাজার ব্যবসায়ীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

