Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের নেতৃত্বে স্বস্তিতে রাজশাহীবাসী

Bangla FM OnlinebyBangla FM Online
১০:১৩ am ২৭, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

মোহাম্মদ ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপি, স্বস্তিতে রাজশাহীবাসী। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবির দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিংয়ের কারণে নগরবাসীর মাঝেও বাড়ছে আস্থা।

দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঠকেন্দ্রিক কার্যক্রমে গুরুত্ব দেন কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তার নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে মাদকবিরোধী অভিযান। এতে আটক হচ্ছেন একের পর এক মাদক কারবারি, উদ্ধার হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। স্থানীয়দের দাবি, আগের তুলনায় অনেক এলাকায় মাদকের প্রকাশ্য বেচাকেনা কমে এসেছে।

শুধু মাদক নয়, কিশোর গ্যাং দমনেও কঠোর অবস্থানে রয়েছে আরএমপি। কমিশনারের নির্দেশে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। কিশোর অপরাধে জড়িতদের শনাক্ত করতে চলছে বিশেষ অভিযান। একইসঙ্গে তরুণদের সচেতন করতে নেওয়া হচ্ছে বিভিন্ন সামাজিক উদ্যোগও।

জনসাধারণের জন্য পুলিশি সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে থানাগুলোতে আনা হয়েছে পরিবর্তন। “জিরো কমপ্লেইন থানা” গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির ওপর জোর দিয়েছেন কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। পুলিশ সদস্যদের মানবিক আচরণ নিশ্চিত করতেও দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা।

আসন্ন ঈদুল আজহাকে ঘিরেও নগর নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে আরএমপি। বাসস্ট্যান্ড, রেলস্টেশন, মার্কেট ও গুরুত্বপূর্ণ মোড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

নগরবাসীর ভাষ্য, মোহাম্মদ ফয়েজুল কবিরের নেতৃত্বে আরএমপির কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। অপরাধ দমনের পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ের কারণে সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরতে শুরু করেছে। আগামীতে আরও অনেক বড় সাফল্য , রাজশাহী বাদী দেখতে পাবে ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদ উদযাপন
  • সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা
  • লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, শিশুসহ নিহত ৩১
  • রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের নেতৃত্বে স্বস্তিতে রাজশাহীবাসী
  • ‎বাকৃবিতে জমে উঠেছে পশুর হাট, চলবে ঈদের দিন সকাল পর্যন্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম