Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে বাজার মনিটরিং জোরদার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৩ pm ২৬, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে যৌথ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম বাজার,কুসুমবাগসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। যৌথ মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের।

অভিযানকালে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি,মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

মনিটরিং কার্যক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন,পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজার ব্যবস্থা ধরে রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুরবানির গরু ক্রয়ের টাকা নিয়ে বিতর্ক, সমালোচনার জবাবে যা বললেন পানি সম্পদ মন্ত্রীর ছেলে
  • কুড়িগ্রামে সম্ভাবনা, সংকট ও উন্নয়নের প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
  • পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিক্টোরি প্লাসের ১১৭ শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য
  • মৌলভীবাজারে বাজার মনিটরিং জোরদার
  • সালথায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম