Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলো ছাত্রদল নেতা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪২ pm ২৬, মে ২০২৬
in রাজনীতি, সারাদেশ
A A
0
শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরের গুরুত্বপূর্ণ সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়কের বেহালদশায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয়রা। খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল পথচারী ও যানবাহন চালকদের। স্থানীয়দের সেই ভোগান্তি লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে নিজ জন্মভূমিতে নিজ অর্থায়নে সড়ক সংস্কার কাজে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে কেরামতপুর বাজার থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত ৯ কিলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু করা হয়। এতে স্থানীয়দের মাঝে ফিরেছে কাঙ্খিত স্বস্তি ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় দুর্বিষহ হয়ে উঠেছিল। বিশেষ করে বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যেত। বিষয়টি দেখে নিজ উদ্যোগে সংস্কার কাজ শুরু করায় নাছির উদ্দিন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
এবিষয়ে নাছির উদ্দিন নাছির বলেন, এ সড়কটি এলাকার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় মানুষ চরম ভোগান্তিতে ছিল। এটি আমার জন্মভূমির সড়ক, তাই দায়বদ্ধতা থেকেই নিজ অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি। মানুষের দুর্ভোগ কমাতে ভবিষ্যতেও পাশে থাকব। রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার মাধ্যম, সেই দায়িত্ববোধ থেকেই আমরা মাঠে আছি।
সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল খায়ের আকাশ,  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক নুর হোসেন বাবু, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ,
সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দীন আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আরিফসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বপ্নে কেন বারবার ফিরে আসে প্রাক্তন?
  • আইপিএলে ১৫ বছর বয়সী সূর্যবংশীর যত রেকর্ড
  • শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাঁধা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
  • সিলেটে ঈদে চামড়া সংগ্রহ, বর্জ্য অপসারণ ও পর্যটক নিরাপত্তায় প্রস্তুত জেলা প্রশাসন
  • গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম