Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলে কোদালের আঘাতে বড় ভাই নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৭ pm ২৫, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

জাহাঙ্গীর আলম, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা এলাকায় ছাদের পানি নিচে পড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত খোরশেদ মিয়া (৬০) ওই এলাকার মৃত কিতাব আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সেদ্ধ ধান শুকানোর জন্য বাড়ির পাশের এক ভাতিজার নির্মাণাধীন দুইতলা ভবনের ছাদে যান খোরশেদ মিয়া। বৃষ্টির পানি জমে থাকায় তিনি ছাদে থাকা পানি সরিয়ে দিচ্ছিলেন। এসময় পানি নিচে পড়াকে কেন্দ্র করে তার ছোট ভাই মো.রোমেজ মিয়ার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে রোমেজ মিয়া সেখান থেকে চলে যান।
পরে কিছুক্ষণ পর তিনি কোদাল নিয়ে এসে অতর্কিতভাবে খোরশেদ মিয়ার বুকে আঘাত করেন বলে অভিযোগ করেন স্বজনরা। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী হাছনা বেগম বলেন, সামান্য পানি পড়া নিয়ে এমন ঘটনা ঘটবে কল্পনাও করিনি। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঘটনার পর নিহতের ছেলে হাসান ও স্থানীয় লোকজন অভিযুক্ত রোমেজ মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দের দাবি জানান। এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে মির্জাপুর থানা-র পরিদর্শক (তদন্ত) রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Tags: টাঙ্গাইলনিহতমির্জাপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক
  • ঘুমধুমে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বার্মিজ গরুর হাট: নেপথ্যে যুবলীগ নেতা ও মাদক সিন্ডিকেট
  • হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু
  • শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
  • কাপ্তাইয়ে একই পরিবারে দুই মরণব্যাধি: অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম