Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে ৪৯ জন পুলিশ কনস্টেবল নিয়োগ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩২ pm ২৫, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ জালাল হোসেন, ক্রাইম রিপোর্টার:

“সেবার ব্রতে চাকরি”—এই মহান শ্লোগানকে ধারণ করে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে রাজশাহী জেলা থেকে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।

গত ২৪ মে ২০২৬খ্রি. রাজশাহী জেলার নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান সকল কোটা পদ্ধতি অনুসরণ করে চূড়ান্তভাবে ৪৯ জন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।

রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয় পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। শারীরিক সক্ষমতা, লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে নবীন পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং পুলিশ সুপার মহোদয় বলেন:

“আমরা শুধু কনস্টেবল নিয়োগ দেয়নি, বরং মেধা ও সততার ভিত্তিতে একঝাঁক দেশপ্রেমিক তরুণকে বেছে নিয়েছি যারা আগামীতে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।”

কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেন ছাড়া, শুধুমাত্র নিজস্ব মেধা ও যোগ্যতার জোরে চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিয়োগপ্রাপ্ত প্রার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। উত্তীর্ণদের মধ্যে রয়েছেন সাধারণ রিকশাচালক, শ্রমিক, দিনমজুর, কৃষক, কাঠমিস্ত্রি ও ফেরিওয়ালাদের সন্তানরা। শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ এই নিয়োগ প্রক্রিয়ায় তারা জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

এ আনন্দঘন মুহূর্তে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে জনাব শোভন চন্দ্র হোড়, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল), নাটোর এবং জনাব মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁপাইনবাবগঞ্জ’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক
  • ঘুমধুমে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বার্মিজ গরুর হাট: নেপথ্যে যুবলীগ নেতা ও মাদক সিন্ডিকেট
  • হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু
  • শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
  • কাপ্তাইয়ে একই পরিবারে দুই মরণব্যাধি: অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম