Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে সালিশের মাধ্যমে জমি দখলচেষ্টার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৩ pm ২৫, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসা. শাহানাজ বেগম তার স্বামীর ওয়ারিশকৃত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্বজনদের সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে একই এলাকার মো. হানিফ মোল্লা, তার ছেলে মো. নুরুজ্জামান মোল্লা এবং পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী এলাকার মো. ফারুক সরদারকে।

লিখিত অভিযোগে শাহানাজ বেগম উল্লেখ করেন, সম্পত্তি বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা তা মানেননি। বরং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তারা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, গত ২৩ মে দুপুর ১২টার দিকে অভিযুক্তরা বগা ইউনিয়নের সাবুপুরা এলাকায় তার স্বামীর ওয়ারিশকৃত সম্পত্তি মাপঝোপ করে দখলের চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঠিসোটা নিয়ে মারধরের চেষ্টা করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সালিশের মাধ্যমে জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্তদের কর্মকাণ্ডে যেকোনো সময় খুন-জখমসহ অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
  • টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১
  • মৌলভীবাজারসহ সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু
  • ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী
  • পশ্চিমবঙ্গের পর এবার পশু জবাই-ঈদের নামাজ নিয়ে আরেক প্রদেশে কড়াকড়ি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম