Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো ‘কিচেন কেবিনেট’, পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৮ pm ২৫, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাত সদস্যের একটি ‘কিচেন কেবিনেট’ সক্রিয় ছিল। তিনি জানান, এই গ্রুপটি প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করত এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে ভূমিকা রাখত।

একটি গণমাধ্যম সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সীমিত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাঁদের মতামতকে উচ্চপর্যায়ে গুরুত্ব দেওয়া হতো।

তৌহিদ হোসেন আরও জানান, তিনি নিজের পদ থেকে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে তা গ্রহণ করা হয়নি। তার মতে, সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি অস্বস্তিকর হয়ে উঠতে পারে—এই কারণেই তাকে থেকে যেতে অনুরোধ করা হয়।

তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় “ডিপ স্টেট” সক্রিয় ছিল কি না—এ বিষয়ে তার ভাষ্য, বিশ্বের প্রায় সব বড় রাজনৈতিক ঘটনার পেছনেই এমন কাঠামোর সম্পৃক্ততা থাকে, যা পরিস্থিতিকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, ভোটের মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। বিষয়টি মূলত বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে পরিচালিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসতে পারে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ সরকারের জন্য যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হবে।

Tags: কিচেন কেবিনেটতৌহিদ হোসেন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গরু সুস্থতা চেনার উপায়
  • গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
  • বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি ও হামলার অভিযোগ
  • ববিতে শিক্ষার্থীদের তোপের মুখে রাস্তার ঢালাই কাজ বন্ধ
  • বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম