Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৫ pm ২৪, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হামলায় আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। হত্যার পর তার মরদেহ পুকুরে ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

রবিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার দুপুরে স্থানীয়রা কুড়ালিয়া গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

Tags: ঝালকাঠিযুবকলাশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ
  • কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় বিক্ষোভ
  • ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে খুলনায় মানববন্ধন
  • ব্রাহ্মণপাড়ায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম