Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে মাদকবিরোধী ফুটবলে চ্যাম্পিয়ন সদর

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৯ pm ২৩, মে ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারে অনূর্ধ্ব-১৯ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সদর দল।

মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত অনূর্ধ্ব-১৯ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ শনিবার (২৩ মে) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় সদর দল ৪-২ গোলে শ্রীমঙ্গল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও লড়াকু মনোভাব দর্শকদের মুগ্ধ করে।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়,সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন,জেলা প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, মৌলভীবাজার২৪-এর সম্পাদক এবং এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ-এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেলসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং শৃঙ্খলা,নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী সদর দল ও রানারআপ শ্রীমঙ্গল দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

টুর্নামেন্টটির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,মৌলভীবাজার এবং সহযোগিতায় ছিল জেলা প্রশাসন, মৌলভীবাজার।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়ছে ভারত
  • মৌলভীবাজারে মাদকবিরোধী ফুটবলে চ্যাম্পিয়ন সদর
  • কোরবানির ঈদ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুত প্রায় ২ লক্ষ পশু
  • মৌলভীবাজারে স্বর্ণ ছিনতাই : আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার
  • শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম