Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্রের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৮ pm ২৩, মে ২০২৬
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এক ছাত্র মারা গেছে। শনিবার (২৩ মে) দুপুরে ওই কলেজের পূর্ব পাশে মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত ছাত্রের নাম রাফিদ রহমান কাব্য (১৬)। সে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার রোল নং ৩০৯, সেকশন বি।

তার বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি এলাকায়। সেখানকার সেনা সদস্য হাবিবুল্লাহর ছেলে কাব্য। সে মাস্টারপাড়াতে একটি মেসে থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন তারা ৭ বন্ধু (ক্লাসমেট) মিলে কলেজের মাঠে ফুটবল খেলার পর ওই পুকুরে গোসল করতে যায়। এসময় কাব্য সাঁতরে পুকুরের মাঝামাঝি যায়। কিন্তু ফেরার সময় হঠাৎ ডুবে গিয়ে অনেক গভীরে তলিয়ে যায়।

বন্ধুরা চেষ্টা করেও ব্যর্থ হলে পাশেই একটা বিল্ডিংয়ে কর্মরত নির্মাণ শ্রমিকদের ডেকে আনে। তারা এসে তাকে অজ্ঞান ও নিথর অবস্থায় উদ্ধার করার পর দ্রুত স্থানীয় সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিকাল সাড়ে ৫ টায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, একমাত্র সন্তানকে হারিয়ে কাব্যের বাবা মা মুষড়ে পড়েছেন। মাগরিবের নামাজের পর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সহপাঠী ও শিক্ষকরাও চরম মর্মাহত। তারা একজন মেধাবী ছাত্রকে হারিয়েছেন বলে শোক প্রকাশ করেন। তারা কাব্যের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Tags: ক্যান্ট পাবলিকসৈয়দপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
  • সদরপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
  • লালমনিরহাটে ১২ কোটি টাকা নিয়ে লাপাত্তা দুই সমিতি
  • রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম