Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাম রোগী ও জরুরি চিকিৎসা সেবায় ঈদের ছুটি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১১ pm ২৩, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যেসব হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছে, সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা ঈদের সময়েও দায়িত্বে থাকবেন। এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, “হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবায় কোনো ডাক্তার বা নার্সের ছুটি হবে না, সবাইকে দায়িত্বে থাকতে হবে।”

হাম প্রতিরোধে টিকাদানের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, টিকা নেওয়ার পরও কিছু ক্ষেত্রে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পুরোপুরি শূন্য নয়, তবে তা অনেক কমিয়ে আনে।

এ সময় তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের সময় শিশুদের ভিড়পূর্ণ স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে নিয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে, যাতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমে।

স্বাস্থ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Tags: রোগীস্বাস্থ্যমন্ত্রীহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম