Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষকের মারধরে নবম শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪০ pm ২৩, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

নিজস্ব প্রতিবেদক, শরণখোলা:

বাগেরহাটের শরণখোলা উপজেলার শহীদ তিতুমীর একাডেমির সহকারী শিক্ষক মিরাজ ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে। সর্বশেষ নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার রিফাত (১৫)কে মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৪টা নাগাদ তাফালবাড়ী বাজার এলাকায় খেলার সময় একটি বল ঘটনাক্রমে শিক্ষকের গায়ে লাগলে এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মিরাজ ইসলাম ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী শাহরিয়ার রিফাতকে বেধড়ক মারধর করেন। এতে রিফাত গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শুধু রিফাতই নয়, বিভিন্ন সময় বিদ্যালয়ের আরও অনেক শিক্ষার্থীকে বেধড়কভাবে মারধর করেন ওই শিক্ষক। এর আগেও শাহরিয়ার রিফাতকে স্কুলের ভেতরে মারধরের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

Tags: অপরাধপ্রশাসনবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অস্ত্রের মুখে প্রতিরোধের ঘোষণা, ইটপাটকেলের ইঙ্গিত নয়
  • সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
  • দুই ইয়াবা ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ
  • ভূরুঙ্গামারীতে পাউবোর জমি দখল করে ঘর নির্মাণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম