Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাপ বেড়েছে যমুনা সেতুতে: ২৪ ঘণ্টায় রেকর্ড তিন কোটি টাকা টোল আদায়

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৩ pm ২৩, মে ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

স্বজনদের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরছে কর্মজীবি মানুষ। আগামি সোমবার থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও দুদিন আগে থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। ফলে যমুনা সেতুতে যানবাহনের চাপ দিগুন বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩৪ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ টাকারও বেশি। এদিকে যানবাহনের চাপ বাড়লেও কোথায় কোন যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা ।

এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৮ হাজার ৮৫৯টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৬ হাজার ১০৭ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১হাজার ৯৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকেল থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গতকাল পর্যন্তও ১৪টি বুথে টোল আদায় করা হয়েছে। যানবাহনের চাপ সামলাতে আজ থেকে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরেফেরা মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। আশা করছি এবারের ঈদযাত্রাও হবে শান্তিপূর্ণ।

Tags: বাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অস্ত্রের মুখে প্রতিরোধের ঘোষণা, ইটপাটকেলের ইঙ্গিত নয়
  • সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
  • দুই ইয়াবা ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ
  • ভূরুঙ্গামারীতে পাউবোর জমি দখল করে ঘর নির্মাণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম