Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে কিশোরীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৮ pm ২৩, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় কিশোরীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন বিবস্ত্র করে ভিডিও ধারণ । নড়াইলের লোহাগড়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে।

নৃশংস এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলহাটা গ্রামের শাহীনূর আলম খানের মেয়ে, মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের রায়হান, তামিম ও লিকু নামে তিন বখাটে তার পথরোধ করে।

অভিযোগ রয়েছে—তারা জোরপূর্বক তাকে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিওকে কেন্দ্র করে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।
এ ঘটনায় চরম মানসিক আঘাতে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্ত তিনজন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫
  • শিশু নির্যাতন ও হত্যার বিচারের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন
  • শিক্ষকের মারধরে নবম শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
  • ঈদে বেরোবির বিশেষ বাস সেবায় স্বস্তিতে ঘরমুখো শিক্ষার্থীরা
  • ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম