Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ থেকে বিদেশী মদসহ আটক ১

Bangla FM OnlinebyBangla FM Online
১:০১ pm ২৩, মে ২০২৬
in সারাদেশ
A A
0

 সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (২২ মে ২০২৬) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার পুরাতন জেল রোড গোদারাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই র‍্যাব হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর থানাধীন পুরাতন জেল রোড গোদারাঘাটের যাত্রী ছাউনীর সামনে কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা ২৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এসময় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে তার কাছে বিদেশী মদ থাকার কথা স্বীকার করেন। পরে তার হেফাজতে থাকা একটি কালো রঙের ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ জাহিদ হাসান নাঈম (২০), পিতা- মোঃ শামছুল হক, গ্রাম- শিবপুর, থানা- তিতাস, জেলা- কুমিল্লা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আসন্ন উজিরপুর পৌরসভা নির্বাচন নিয়ে ভাবনা
  • বাকেরগঞ্জ বন্দরে পাবলিক টয়লেট এখন ময়লার ভাগাড়
  • উজিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয়
  • কক্সবাজার মেডিকেল কলেজের কার্যক্রম পরিদর্শনে মন্ত্রী
  • দিনাজপুর ঘোড়াঘাটে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম