লালমনিরহাট প্রতিনিধি;
আজ জেলা প্রশাসন কর্তৃক লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ও সাপ্টিবাড়ী অভিযান পরিচালনা করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পারভেজ খান এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, তিস্তা ও সাপ্টিবাড়ি গরুর হাটে সরকার নির্ধারিত হারে ইজারা আদায়ের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্দেশ প্রদান করেন।
অতিরিক্ত ইজারা আদায় না করার বিষয়ে হাট ইজারাদারদের সতর্ক করেন।
এছাড়া তিস্তা এলাকায় খাবারের রেস্তোরাঁগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। তিনটি রেস্তোরাঁর ওজনযন্ত্রের প্রতারণার প্রমান মিলেছে। রেস্তরার খাবারে ক্ষতিকর হাইড্রোজ এর ব্যবহার এবং মিষ্টান্ন দ্রব্যের মূল্য তালিকা যথাযথ প্রদর্শন না করার অপরাধে দন্ডবিধি-১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ অভিযোগ গঠন করে অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে।
অস্বাস্থ্যকর খাবার ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।
মোবাইল কোর্ট তিস্তা বাসস্ট্যান্ড এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করে। আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে কাউন্টার ম্যানেজারদের সতর্ক করে।
জেলাপ্রশাসন সূত্র জানায় জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

