Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতে ফের জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মাসে তিনবার সমন্বয়

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১১ pm ২৩, মে ২০২৬
in বিশ্ব
A A
0

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব এবার পড়েছে ভারতের বাজারে। ইরানকে কেন্দ্র করে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় চলতি মাসে তৃতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো।

শনিবার (২৩ মে) নতুন মূল্য কার্যকর করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিক্রেতারা। রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

নতুন সমন্বয় অনুযায়ী, রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৯.৫১ রুপি। একইভাবে ডিজেলের দাম প্রতি লিটারে ৯১ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৯২.৪৯ রুপি।

বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ ভারত দীর্ঘদিন তুলনামূলক স্থিতিশীল খুচরা দামে জ্বালানি বিক্রি করলেও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারের চাপ বাড়ায় দাম সমন্বয় শুরু করেছে। চলতি মাসেই এটি তৃতীয় দফা মূল্যবৃদ্ধি।

এর আগে গত ১৫ মে প্রথমবার দাম বাড়ানো হয়, যা ছিল কয়েক বছরের মধ্যে প্রথম বড় ধরনের সমন্বয়। সব মিলিয়ে চলতি মাসে জ্বালানি তেলের দাম প্রায় ৫ রুপি পর্যন্ত বেড়েছে।

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো একবারে বড় মূল্যবৃদ্ধি না করে ধাপে ধাপে খুচরা বাজারে সমন্বয় করছে। রাজনৈতিক প্রভাব ও বাজার স্থিতিশীল রাখার কৌশল হিসেবেই এই পদ্ধতি গ্রহণ করা হচ্ছে বলে ধারণা তাদের।

এদিকে বিরোধী দলগুলো দাবি করছে, নির্বাচনের সময় দাম স্থিতিশীল রেখে এখন সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক বাজারে ক্রয়মূল্য বেড়ে যাওয়ায় লোকসান কমাতে এই সমন্বয় প্রয়োজন।

ভারতের তেল কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেলে প্রায় ২৫ থেকে ৩০ রুপি এবং পেট্রোলে ১০ থেকে ১৪ রুপি পর্যন্ত লোকসান হচ্ছে।

সরকারের পক্ষ থেকে আপাতত জ্বালানি খাতে কোনো ভর্তুকি বা বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানা গেছে।

Tags: জ্বালানি তেলবিশেষ নিউজভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উজিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয়
  • কক্সবাজার মেডিকেল কলেজের কার্যক্রম পরিদর্শনে মন্ত্রী
  • দিনাজপুর ঘোড়াঘাটে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
  • যশোর ঝিকরগাছায় মিম হত্যা মামলায় ৫ জন আটক
  • সিংগাইরে ২০ টাকা বাকী না দেয়ায় পান ব্যবসায়ীকে গলাটিপে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম