Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তেলিগাতী বাইপাসে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৪৭ pm ২২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ মামুন মোল্লা, খুলনা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও ফুলবাড়ীগেটের তেলিগাতী বাইপাস সংলগ্নে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা, আধুনিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নত সেবার সমন্বয়ে ২২ মে শুক্রবার আছরবাদ এ কোরবানির পশুর হাটের উদ্বোধন অনুষ্ঠিত হয়, যা চলবে পবিত্র ঈদুল আজহার দিন সকাল পর্যন্ত।

হাটের শুভ উদ্বোধন করেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়সেদ আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। প্রবীণ বিএনপি নেতা মোঃ গোলজার হোসেনের সভাপতিত্বে এবং যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মোড়ল, থানা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবু, ওয়ার্ড বিএনপি নেতা ডাক্তার রইস উদ্দিন, শাহাবুদ্দিন বুদ্দি, ইউনিয়ন বিএনপি নেতা আরিফুর রহমান মন্টু, থানা মহিলা দলের সভানেত্রী সাম্মী চৌধুরী মলি, মহিলা দল নেত্রী সাবিনা ইয়াসমিন, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জেহাদুর রহমান, সাবেক ছাত্রনেতা মাহাবুবুল আলম শিমুল, থানা তাঁতীদলের আহ্বায়ক কাজী বেল্লাল, সদস্য সচিব হাবিবুর রহমান দিপু, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটু, মোঃ হাফিজুর রহমান, মাহফুজা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের থানা, ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

হাট কর্তৃপক্ষ জানায়, জাল টাকা শনাক্তকরণে স্ক্যানার মেশিনের ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে ব্যাংকিং সুবিধার পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমে লেনদেনের সুযোগ থাকায় ক্রেতা-বিক্রেতারা সহজেই আর্থিক লেনদেন করতে পারবেন।

হাটে আগত ব্যাপারী ও ক্রেতাদের জন্য পার্কিং, থাকা-খাওয়ার ব্যবস্থা, কাদা ও পানি-মুক্ত পরিবেশ, বৃক্ষরাজিতে ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাসহ পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া সিসি ক্যামেরা এবং নিজস্ব ভলান্টিয়ার টিম সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা কার্যক্রম পরিচালনা করবে।

এ বছর সকলের সুবিধার্থে হাটের হাসিল নির্ধারণ করা হয়েছে ৪ শতাংশ। এই কোরবানির পশুর হাট ঈদুল আজহার দিন সকাল পর্যন্ত চলবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মামলা না নেওয়ায় থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিজয়নগরে গরিবদের মাঝে পচা চাল বিতরণের অভিযোগ
  • তেলিগাতী বাইপাসে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন অনুষ্ঠিত
  • পশু কোরবানির পর পরিবেশ সুরক্ষায় মেনে চলুন ৫টি নিয়ম
  • পুশ-ইন ইস্যু: ৫ জনকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত ভারতের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম