Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৭ pm ২২, মে ২০২৬
in অপরাধ
A A
0

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রূপক দেবনাথ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ মে) উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১নং মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের বড় ব্রিজের পূর্ব পাশে জনৈক নসু মিয়ার বাড়ির দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে রূপককে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত রূপক দেবনাথ কুমিল্লার বাঙ্গরা বাজার থানার কুরবানপুর গ্রামের (দক্ষিণ পাড়া) মৃত বিজয় কুমার দেবনাথের ছেলে।

​ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

​”মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা তাকে গ্রেপ্তার করেছি। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবারই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

​উপজেলায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মামলা না নেওয়ায় থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিজয়নগরে গরিবদের মাঝে পচা চাল বিতরণের অভিযোগ
  • তেলিগাতী বাইপাসে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন অনুষ্ঠিত
  • পশু কোরবানির পর পরিবেশ সুরক্ষায় মেনে চলুন ৫টি নিয়ম
  • পুশ-ইন ইস্যু: ৫ জনকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত ভারতের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম