Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদক উদ্ধার অভিযানে ডিবি কনস্টেবল আহত, ৪ জন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৩ pm ২২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কনস্টেবল আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকার পাকা সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, বরিশাল জেলা ডিবির একটি ৭ সদস্যের আভিযানিক দল এসআই আরসেলের নেতৃত্বে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ডিবি সদস্যদের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

একপর্যায়ে অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা সন্দেহভাজন মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলে বলে অভিযোগ রয়েছে। পরে ডিবি সদস্য কনস্টেবল মৃনাল পুকুর থেকে তা উদ্ধারের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়। এতে কনস্টেবল মৃনাল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অতিরিক্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত কনস্টেবল মৃনালকে তাৎক্ষণিকভাবে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে শামীম মোল্লা (২৬), মুনসুর মোল্লা (৭০), আলাউদ্দিন (২৪) ও আরিফ মোল্লাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বাড়ি উজিরপুর উপজেলার হানুয়া এলাকায় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মামলা না নেওয়ায় থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিজয়নগরে গরিবদের মাঝে পচা চাল বিতরণের অভিযোগ
  • তেলিগাতী বাইপাসে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন অনুষ্ঠিত
  • পশু কোরবানির পর পরিবেশ সুরক্ষায় মেনে চলুন ৫টি নিয়ম
  • পুশ-ইন ইস্যু: ৫ জনকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত ভারতের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম