Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে বজ্রপাতে দুই প্রাণহানি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২১ pm ২২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজনগর উপজেলার তালেব মিয়া (৪০) ও কমলগঞ্জ উপজেলার স্বপন মুন্ডা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় হয়। এ সময় রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের কৃষক তালেব মিয়া বাড়ির পাশের জমিতে বোরো ধান কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে। বজ্রপাতের আঘাতে তার বুক ঝলসে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

কামারচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান খান জানান,ধান কাটার সময় বজ্রপাতে তালেব মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

অন্যদিকে একই দিনে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলায় একটি রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন স্বপন মুন্ডা।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলীও বজ্রপাতে স্বপন মুন্ডার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে মিনি স্টেডিয়ামে বাউন্ডারি নির্মাণে নিম্নমানের কাজ, প্রতিবাদের মুখে পুনরায় নির্মাণ
  • রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে ‘বিএনপি নেতা’ সাজার চেষ্টা: ওসমানীনগরে সাবেক মেয়রের মামা গ্রেপ্তার
  • মামলা না নেওয়ায় থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিজয়নগরে গরিবদের মাঝে পচা চাল বিতরণের অভিযোগ
  • তেলিগাতী বাইপাসে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম