Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে নিয়োগ ও বদলি বাণিজ্যের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১০ pm ২২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

এস কে রাসেল, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে চাকরি পাইয়ে দেওয়া, বদলি করিয়ে দেওয়া ও বিভিন্ন তদবিরের নামে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা থেকে আব্দুল্লাহ আল মামুন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন মিয়ার বাড়ি দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ওয়াইল গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-১ বা ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। সরকারি চাকরিতে নিয়োগ, বদলি এবং নানা ধরনের তদবির করে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে বৃহস্পতিবার রাতে দৌলতপুর উপজেলার নিজ বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, অভিযুক্ত ব্যক্তি উচ্চপর্যায়ের প্রভাবশালী পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিলেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রতারণার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের স্বপ্ন ও বিশ্বাস নিয়ে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পশু কোরবানির পর পরিবেশ সুরক্ষায় মেনে চলুন ৫টি নিয়ম
  • পুশ-ইন ইস্যু: ৫ জনকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত ভারতের
  • শিবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সংকট পেরিয়ে সেবায় এগিয়ে শ্রীমঙ্গল হাসপাতাল
  • ইরানের ক্ষমতার কেন্দ্রে ‘ব্যান্ড অব ব্রাদার্স’, নেতৃত্বে মোজতবা খামেনি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম