Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবচরে গাছ কেটে জমি দখল ও ঘর নির্মাণের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৪ pm ২২, মে ২০২৬
in সারাদেশ
A A
0
মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় গাছ কেটে জমি জবর-দখল ও টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিআরএস ৪৮ নং উত্তর বাজিতপুর মৌজার বিআরএস ৮৮৪, ৮৮৩ ও ৮৮২ নং দাগের জমিতে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমির মালিক সুমন মিয়া শিকদার ও তার প্রবাসী ভাই শওকত শিকদারের মালিকানাধীন জমিতে গত ৯ মে শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে একই গ্রামের কামাল শিকদার গং হঠাৎ করে প্রবেশ করে। এ সময় তারা জমিতে থাকা ৭/৮ বছর বয়সী প্রায় ১৫ থেকে ২০টি ফলজ ও বনজ গাছ কেটে ফেলে। বাধা দেওয়া সত্ত্বেও তারা জোরপূর্বক জমি দখল করে কাঠ দিয়ে একটি টিনের আংশিক ঘর নির্মাণ করে বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত কামাল শিকদার গং ঘটনাস্থল ও নিজ বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ঘরটির জানালা এখনো লাগানো হয়নি। নতুন একটি দরজা পেরেক দিয়ে ভেতর থেকে আটকানো রয়েছে, যা বাইরে থেকে খোলা যায় না। এছাড়া ঘরের ভিটিতে এখনো মাটি ভরাট করা হয়নি এবং অন্যান্য নির্মাণকাজও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।

এ ঘটনায় সুমন মিয়া শিকদার বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, মাদারীপুরে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় ৫৫২/২০২৬ নং পিটিশন মামলা দায়ের করেন। মামলায় তিনি নালিশি জমি থেকে আংশিক নির্মিত ঘরটি উচ্ছেদের আবেদন জানান।

পরে বিজ্ঞ আদালত নালিশি ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও স্থিতাবস্থা রক্ষার নির্দেশ দেন। একইসঙ্গে শিবচর থানার ওসিকে বিষয়টি দেখভালের নির্দেশ এবং শিবচর এসিল্যান্ডকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়।

এছাড়াও সুমন মিয়া শিকদার “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী দখল পুনরুদ্ধারের জন্য পৃথক মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
এদিকে, এর আগেও একই জমি নিয়ে কামাল শিকদার গং আদালতে মামলা করেছিলেন। তবে সেই মামলায় সুমন শিকদার গংদের পক্ষে ডিক্রি, রায় ও আদেশ প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পশু কোরবানির পর পরিবেশ সুরক্ষায় মেনে চলুন ৫টি নিয়ম
  • পুশ-ইন ইস্যু: ৫ জনকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত ভারতের
  • শিবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সংকট পেরিয়ে সেবায় এগিয়ে শ্রীমঙ্গল হাসপাতাল
  • ইরানের ক্ষমতার কেন্দ্রে ‘ব্যান্ড অব ব্রাদার্স’, নেতৃত্বে মোজতবা খামেনি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম