Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি উচ্চতর গণিত পরীক্ষা, শোকজ ৩ কর্মকর্তা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৬ pm ২২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি উচ্চতর গণিত (সৃজনশীল) পরীক্ষা নেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়।

জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ‘নায়াগ্রা’ (৩ সেট) প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও ভুলবশত ওই কেন্দ্রের ৩৪ জন পরীক্ষার্থীকে ‘সাহারা’ (১ সেট) প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। ঘটনাটি ঘটে গত ১৭ মে অনুষ্ঠিত উচ্চতর গণিত (সৃজনশীল) পরীক্ষায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চরভদ্রাসন উপজেলায় ওই পরীক্ষায় মোট ৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৪ জন পরীক্ষার্থী নির্ধারিত প্রশ্নপত্রে পরীক্ষা দিলেও চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থাকা অপর ৩৪ জন শিক্ষার্থীকে ভিন্ন সেটের প্রশ্নপত্র দেওয়া হয়।

চরহাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় এর পরীক্ষার্থী মেহেদী হাসান জানান, পরীক্ষা শেষে অন্য কেন্দ্রের এক বন্ধুর প্রশ্নপত্র দেখে তারা বুঝতে পারেন একই বিষয়ের হলেও দুই কেন্দ্রে প্রশ্নপত্র সম্পূর্ণ আলাদা ছিল। পরে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডলকে জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিক্ষার্থী মেহেদী বিষয়টি জানালে আমি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করি। পরে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।”

চরভদ্রাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান বলেন, “ঘটনাটি জানার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব শিক্ষক নজরুল ইসলাম, হল সুপার শিক্ষক মোজাহারুল হক এবং দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মো. জাহিদ তালুকদারকে শোকজ করা হয়েছে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, “ঘটনাটি ১৭ মে ঘটলেও আমরা ১৮ মে বিকেলে জানতে পারি। পরে ঢাকা শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তারা যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, সেই প্রশ্ন অনুযায়ীই খাতা মূল্যায়ন করা হবে।”

এদিকে পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে নতুন কেন্দ্র সচিব, হল সুপার ও ট্যাগ অফিসার নিয়োগ দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেভাবে হামলা হয়েছিলো নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর
  • রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ, উত্তাল সড়ক
  • ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত
  • বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ
  • ঝিনাইদহে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম