Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিশু রামিসা হত্যা: আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৮ pm ২২, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী অংশ নেবেন না। ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শুক্রবার (২২ মে) সকালে ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।’

এর আগে, গত মঙ্গলবার সকালে ঢাকার পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুমের একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। নৃশংস এই ঘটনার পর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যাকাণ্ডের পর পুলিশ প্রথমে প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীতে মূল অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর আদালতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার দিন সকালে রামিসা বাসা থেকে বের হলে সোহেল রানা তাকে ফুসলিয়ে নিজের কক্ষে ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং পরে মরদেহ গুম করার চেষ্টা চালানো হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার পরপরই স্থানীয় জনতা সোহেল রানার স্ত্রীকে আটকে ফেললেও অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশি অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

Tags: অপরাধপ্রধানমন্ত্রীপ্রশাসনশিশু রামিসা হত্যাসর্বশেষস্বরাষ্ট্র উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াত-এনসিপি প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় না: রাশেদ
  • ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহের শঙ্কা
  • শিশু রামিসা হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার শাকিব খান
  • শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • শিশু রামিসা হত্যা: আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম