Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোরবানির আগে রেকর্ড ভাঙল রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৫ pm ২১, মে ২০২৬
in অর্থনীতি
A A
0

আগামী সপ্তাহে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা স্বাভাবিকের তুলনায় বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। এতে চলতি মে মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে আসছে এক হাজার ৬০৯ কোটি টাকার বেশি রেমিট্যান্স।

বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

মাসভিত্তিক তথ্য অনুযায়ী, জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার।

ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ ব্যাংকিং চ্যানেলের প্রতি আস্থা বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধার কারণে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে মে মাসের শেষ দিকে আরও প্রবাহ বাড়তে পারে বলে তারা আশা করছেন।

অর্থনীতিবিদদের মতে, এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Tags: #অর্থনীতি_বাংলাদেশ#ঈদুল_আজহা#প্রবাসী_আয়#বাংলাদেশ_ব্যাংকবিশেষ নিউজরেমিট্যান্স
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মামলা না নেওয়ায় থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিজয়নগরে গরিবদের মাঝে পচা চাল বিতরণের অভিযোগ
  • তেলিগাতী বাইপাসে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন অনুষ্ঠিত
  • পশু কোরবানির পর পরিবেশ সুরক্ষায় মেনে চলুন ৫টি নিয়ম
  • পুশ-ইন ইস্যু: ৫ জনকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত ভারতের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম