Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোদাগাড়ীতে বোরো মৌসুমে সরকারিভাবে ধান চাল সংগ্রহের উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০২ pm ২১, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ জালাল হোসেন, গোদাগাড়ী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃষক এবং মিলারদের কাছ থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রেলওয়ে বাজারে সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ।

অনান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ আলী, খাদ্য পরিদর্শক ও এলএসডি আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহের লক্ষ্যে কৃষি অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে এবং উপজেলা কৃষি অফিস থেকে কৃষক সরবরাহকৃত তালিকা থেকে ধান সংগ্রহ করা হবে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান,গম এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। এ বছরে বোরো মৌসুমে উপজেলার ন’টি ইউনিয়ন থেকে মোট ৯ হাজার ৫৮৩ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল ৬ হাজার ২৬০ মেট্রিক টন, আতপ চাল ৬৭১ মেট্রিক টন, ধান ১ হাজার ৬৩০ মেট্রিক টন এবং গম ১ হাজার ২২ মেট্রিক টন সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ধান, প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে। সরকারিভাবে এই ধান-চাল সংগ্রহ কার্যক্রম ২০মে শুর হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

উপজেলা খাদ্য গুদামের এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্ততি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নুসরাত জাহান জানান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করতে এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লা সীমান্তে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল জব্দ
  • শিক্ষার্থীদের ঈদযাত্রায় বেরোবির বিভাগীয় বাস সার্ভিস চালু
  • শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
  • পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
  • আখাউড়া-সিলেট রেলপথে ট্রেন-পিকআপ সংঘর্ষ, গরু আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম