Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবিতে বাসদের স্মারকলিপি প্রদান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৬ pm ২১, মে ২০২৬
in অন্যান্য
A A
0

মো. শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নুরন্নবী সরকারের হাতে স্মারকলিপি তুলে দেন উপজেলা বাসদের সভাপতি মো. রুস্তম আলী বিএসসি।

এ সময় উপজেলা বাসদের সাধারণ সম্পাদক ফুলবর মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে ফুলবর মিয়া বলেন, দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৪ শতাংশ কৃষি খাতের সঙ্গে সম্পৃক্ত থাকলেও কৃষকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। রাষ্ট্র ও সরকারের অবহেলার মধ্যেও কৃষি খাত এককভাবে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ১১ শতাংশ অবদান রাখছে।

তিনি আরও বলেন, দেশের রপ্তানি আয়ের প্রায় ৭ শতাংশ আসে কৃষিপণ্য থেকে। এছাড়া কৃষি খাতে ১ শতাংশ প্রবৃদ্ধি ঘটলে বেকারত্ব প্রায় ৩ শতাংশ হ্রাস পায়। তাই কৃষির উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকের জীবনমান উন্নয়নে জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।

স্মারকলিপিতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
  • পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
  • আখাউড়া-সিলেট রেলপথে ট্রেন-পিকআপ সংঘর্ষ, গরু আহত
  • সিরাজদিখানে রামিশা ও আছিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম