Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদোন্নতি বৈষম্যের প্রতিবাদে বেরোবি কর্মকর্তাদের কর্মবিরতি

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৫ pm ২১, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

দীর্ঘদিন ধরে পদোন্নতি ও আপগ্রেডেশন সংক্রান্ত বৈষম্য, প্রহসন এবং হয়রানির অভিযোগ তুলে কর্মবিরতি দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কর্মকর্তারা। বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা এ কর্মবিরতি পালন করছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আপগ্রেডেশন বোর্ড গঠনের আশ্বাস পেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। উপাচার্য মহোদয়ের কথায় বিশ্বাস রেখে অপেক্ষা করেছি। বারবার সময় দেওয়া হলেও বোর্ড সম্পন্ন করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সমাধানের চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি।

এ সময় আন্দোলনরত কর্মকর্তারা অভিযোগ করেন, অতীতে একই নীতিমালা অনুসরণ করে কিছু কর্মকর্তাকে সপ্তম গ্রেড থেকে পঞ্চম গ্রেডে ডেপুটি রেজিস্ট্রার অথবা সমমানের স্কেলে আপগ্রেডেশন দেওয়া হলেও অনেকে সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাদের দাবি, যাদের আপগ্রেডেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেউ চাকরিতে যোগদানের তারিখ অনুযায়ী অনেকের তুলনায় জুনিয়র হওয়া সত্ত্বেও সুবিধা পেয়েছেন।

কর্মকর্তারা দ্রুত আপগ্রেডেশন বোর্ড সম্পন্ন করে বৈষম্য দূর করার দাবি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাম উপসর্গে মৌলভীবাজারের ৭ মাসের শিশুর মৃত্যু
  • মৌলভীবাজারে ব্রিজের নিচ থেকে আহত যুবকের মৃত্যু
  • সিরাজগঞ্জে ট্যাংলরির চাপায় নারী নিহত
  • সদরপুরে পদ্মায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
  • শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম